ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইমরানের বিরুদ্ধে ইনফ্রা পলিটেকনিক দখলের চেষ্টার অভিযোগ , শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মো. আমীর হোসাইনের অভিযোগ, তার ব্যবসায়িক অংশীদার ইমরান চৌধুরী সাধারণ কর্মচারীদের ভুল বুঝিয়ে প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

প্রকৌশলী আমীর হোসাইনের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ব্যক্তিমালিকানাধীন হওয়া সত্ত্বেও ইমরান চৌধুরী রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে দূরে সরিয়ে রেখেছেন। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই দ্বন্দ্বে উঠে এসেছে বেশ কিছু গুরুতর অভিযোগ-
যার মধ্যে অর্থ আত্মসাৎ, ভুয়া ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।

একক আধিপত্য, নিজের অনুসারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিতে স্বৈরাচারী পরিবেশ তৈরি করা এবং কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বহিষ্কার এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো।

গতকাল সকালে শিক্ষক রফিকুল ইসলাম ও এমএলএসএস মো. সুমন হাওলাদার প্রতিষ্ঠানে প্রবেশ করতে গেলে বর্তমান অধ্যক্ষ সাব্বির ও ইমরান চৌধুরীর অনুসারীরা তাদের বাধা প্রদান করেন। এ নিয়ে বাগবিত-া শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানায়।
তবে অধ্যক্ষ সাব্বিরের দাবি, শিক্ষক রফিকুল ও কর্মচারী সুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একারণেই তাদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :
রমজান সময়সূচি

আজ ২৩ রমজান

সেহরির শেষ: ০৪:৫৪ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

Developed by Barishal Host

ইমরানের বিরুদ্ধে ইনফ্রা পলিটেকনিক দখলের চেষ্টার অভিযোগ , শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধা!

আপডেট সময় : ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬