কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ ১৪টি এতিমখানায় বিতরণ
দুর্জয় আব্বাস মাদারীপুর থেকে।
- আপডেট সময় : ০৯:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন।
জানাগেছে, গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত আনুমানিক ১১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আজ বুধবার (০৮ এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে জব্দকৃত এসব মাছ কালকিনি উপজেলার মোট ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা নিধন রোধে এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।











