সময়কাল-এর সংবাদ পরিবারে যুক্ত হলেন তরুণ ও উদ্যমী সংবাদকর্মী মিঠুন চাকমা।
নিজস্ব প্রতিবেদক,
- আপডেট সময় : ১০:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়কাল-এর সংবাদ পরিবারে যুক্ত হলেন তরুণ ও উদ্যমী সংবাদকর্মী মিঠুন চাকমা। আজ থেকে তিনি প্রতিষ্ঠানটিতে সাংবাদিক হিসেবে তার নতুন কর্মজীবন শুরু করেছেন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে মিঠুন চাকমা সময়কাল-এ যোগদান করেন। তার এই অন্তর্ভুক্তি পোর্টালটির সংবাদ প্রবাহকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মিঠুন চাকমার যোগদানের বিষয়ে সময়কাল-এর সম্পাদক ও প্রকাশক জানান, “আমরা দক্ষ ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করছি। মিঠুন চাকমার পেশাদারিত্ব ও কাজের প্রতি একাগ্রতা আমাদের পোর্টালটিকে আরও একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।”
নিজের অনুভূতি ব্যক্ত করে মিঠুন চাকমা বলেন, “জনপ্রিয় নিউজ পোর্টাল সময়কাল-এর সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সত্যের সন্ধানে নির্ভীক থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”









