ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষছাতকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ছাতক উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সহযোগী সাজিদ মিয়াকেও আটক করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মনির উদ্দিন তালুকদার নোয়ারাই ইউনিয়নের সাবেক সদস্য ও লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। অপর আটককৃত সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মত্তকিন আলীর ছেলে এবং একটি এক্সকাভেটরের চালক বলে জানা গেছে।

জানা যায়, নাইন্দার হাওর এলাকায় সরকারি ও ফসলি জমি থেকে অবৈধভাবে উপরিস্তরের মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ফসলি জমি ও সরকারি জমির মাটি কাটার বিষয়ে কোনো ছাড় নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

Developed by Barishal Host

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল

আপডেট সময় : ০৭:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬