কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় নবনির্বাচিত এমপি তালুকদার খোকন
- আপডেট সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় নবনির্বাচিত এমপি তালুকদার খোকন
মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ীরা যদি ব্যবসা বন্ধ না করেন তাহলে আমি নিজে গিয়ে মাদক ব্যবসায়ীর বাড়িতে ছবিসহ সাইনবোর্ড টানিয়ে দিয়ে আসবে। তিনি আরো বলেন, কালকিনির যানজট নিরসনের জন্য দূরত্ব পদক্ষেপ নেওয়া হবে এবং কৃষকের কষ্ট দূর করার জন্য খাল খননের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি,অবৈধ বালু উত্তোলন, অবৈধ খাল- ফুটপাত দখল ও মাদক ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রশাসনকে আরো কঠোর হাতে অপরাধ দমনের জন্য অনুরোধ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল-আরেফীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।












