কালকিনিতে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল
বি.এম. হানিফ,কালকিনি থেকে।
- আপডেট সময় : ১০:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

কালকিনিতে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢ
আজ সোমবার(৯ ফেব্রুয়ারি)বিকালে পৌরসভা বিএনপির আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে।
এ সময় নির্বাচনী জনভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী,
প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এর সহধর্মীনী শাহ ইসরাত,বড় কন্যা নিধা রহমান ও ছোট কন্যা তিধা রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।



















