ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা -৩ আসনে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিপুল ভোটে নির্বাচিত।

এম নজরুল ইসলাম।
  • আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা -৩ আসনে মেজর (অব:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারী ভাবে ধানের শীষের প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম এর থেকে ৯৬১১৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) আসনে মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারী ভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৫১ হাজার ৭ শত ৭৪ ভোট এবং ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬ শত ৬০ ভোট। ভোলা-৩ আসনে ভোট প্রদানের শতকরা হার ৫৮%।
উল্লেখ্য ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,৮৫,৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,০১৭ জন, মহিলা ভোটার ১,৮৭,৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
বিজয় প্রতিক্রিয়ায় মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। আগামীতেও এই সকল মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলা -৩ আসনে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিপুল ভোটে নির্বাচিত।

আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬