জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় মাদারীপুর শহরের নতুন শহরে জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মো. ফায়েজুল শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের নেতা মো. মহসিন তালুকদার। এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্জয় আব্বাস (দৈনিক গণকণ্ঠ)দৈনিক আলোকিত স্বদেশ-এর প্রতিনিধি হাবিবুর রহমান সুমন, রূপসী বাংলা টিভির মাদারীপুর প্রতিনিধি মো. সোহাগ কাজী, দৈনিক সোনালী কণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, শরীফ সাজ্জাদ হোসেন (দৈনিক আজকের খবর), মো. রেজাউল করিম (দৈনিক ঘোষণা), নাহিদ তালুকদার (আলোকিত প্রতিদিন) এবং টিপু সুলতান (মুভি বাংলা টিভি)।
আলোচনা শেষে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।