ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার, আটক ৪

মাদারীপুর প্রতিনিধ
  • আপডেট সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম সারজিল। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা মাদারীপুরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের সক্রিয় সদস্য।
আটককৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার মো. তাজুল বেপারীর ছেলে মো. দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মো. সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মো. ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের মো. টুকু খানের ছেলে মো. রানা খান।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি এবং ৪টি সাউন্ড বক্স।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :
রমজান সময়সূচি

আজ ১২ রমজান

সেহরির শেষ: ০৫:০৪ AM

ইফতার শুরু: ৬:০৩ PM

Developed by Barishal Host

মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার, আটক ৪

আপডেট সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬