মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
- আপডেট সময় : ০৪:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে বিআরটিসি পরিবহনের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে আরো ২০ জন।
মাদারীপুরের ডাসারে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে আরো ২০ জন।
তিনি আরো জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।














