মাদারীপুরের কালকিনি উপজেলা যুবদলের অন্যতম জনপ্রিয় নেতা ও আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী শিকদার মোহাম্মদ মামুনের শুভ জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে কালকিনি উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনগণ, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং যুবদলের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। তরুণ এই রাজনীতিক কালকিনি পৌরসভার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আধুনিক ও মডেল পৌরসভা গঠন এবং জনসেবামূলক নানা সামাজিক কর্মকাণ্ডে শুরু থেকেই নিজেকে নিবেদিত রেখেছেন।
মেয়র পদপ্রার্থী শিকদার মোহাম্মদ মামুনের শুভ জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেছেন তাঁর সহযোদ্ধা ও এলাকাবাসী। স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সেবামূলক কর্মের মাধ্যমে আগামীর কালকিনি পৌরসভা একটি উন্নত, নিরাপদ ও আধুনিক জনপদে রূপান্তরিত হবে।
জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিকদার মামুন বলেন, "জনসেবাই আমার মূল লক্ষ্য। কালকিনি পৌরসভার প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামীর দিনগুলোতে আরও নিষ্ঠা ও সৎ কর্মের মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই।"