প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে অরিত্র বিশ্বাস স্বপ্ন
- আপডেট সময় : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে ডাসার উপজেলার ১১ নং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র বিশ্বাস স্বপ্ন। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে সে।
রবিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
অরিত্র বিশ্বাস স্বপ্নর অভিভাবক বাবা অগ্রনী ব্যাংকের ডিক্রিরচর হাট শাখার ব্যবস্থাপক সুজন বিশ্বাস ও মাতা ১১ নং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সীমা বাগচী জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে পেরেছে।
আগামী দিনেও স্বপ্ন যেন তার মেধার আলো দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন। ডাসার উপজেলার ১১ নং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীও স্বপ্নর এই কৃতিত্বের জন্য গর্বিত।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বর্তমানে সে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।সকলে তার জন্য দোয়া করবেন।














