ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তিমানের মৃত্যু নেই বেতাগী হাইস্কুলের প্রাক্তন দুই শিক্ষার্থীর স্মরনসভা কবি সোহরাব হাসান

এম নজরুল ইসলামঃ
  • আপডেট সময় : ১০:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ডে ভিআইপি রুমে বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকার আয়োজনে সাবেক দুই কৃতি শিক্ষার্থী জেলা জজ সৈয়দ মোহাম্মদ জুলফিকার আলি এবং প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ শাহজাহান এর মৃত্যুতে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী ও স্মরণসভা আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো’র সাবেক যুগ্ম সম্পাদক, টকশো ব্যক্তিত্ব কবি সোহরাব হাসান, সাংবাদিক কায়কোবাদ মিলন, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এর সম্পাদক মো: নিয়ামত আলি, বরগুনা জেলা সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহ আলম, বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদ ইউনিট’র সদস্য সচিব মো: হাবিবুর রহমান, মরহুম জজের মেয়ে মারিয়া আকতার, নাতনি নামিরা আফশীন বিনতে নাছের, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এড. মো: রুবেল হাওলাদার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর সহ-সভাপতি শওকত উল ইসলাম, অভিভাবক ঐক্য ফোরাম এর সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া, বেতাগী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম রীপন গাজী, সংগঠনের নেতা মো: আবদুল হাকিম, মো: ফজলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ইন্জিনিয়ার আল আমিন খান সুমন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোস্তফা কামাল।

স্মরণ সভায় প্রাক্তন শিক্ষার্থী ও টকশো ব্যক্তিত্ব সোহরাব হাসান বলেন, কীর্তিমানের মৃত্যু নেই, জজ জুলফিকার আলি এবং সাংবাদিক মোহাম্মদ শাহজাহান আলোচিত দুই মহান ব্যক্তি আমাদের মাঝে নেই কিন্তু তাদের কীর্তি আমাদের মাঝে অমর হয়ে আছে। এ ধরনের স্মরনসভা নতুনদের অনুপ্রাণিত করবে। প্রখ্যাত সাংবাদিক কায়কোবাদ মিলন বলেন, জুলফিকার আলি ও মোহাম্মদ শাহজাহান দেশের মানুষের জন্য, জাতির জন্য জনহিতকর কার্যে লিপ্ত ছিলেন বিধায় আজকের এই স্মরনসভা। আমন্ত্রিত অতিথি ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এর সম্পাদক মো: নিয়ামত আলি বলেন, ওনারা দুইজনই বেতাগী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও গর্বিত শিক্ষার্থী ছিলেন। আর এই হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন দায়িত্বশীল কাজে থেকে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত রয়েছিলেন। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু বলেন, দেশ, জাতি, জনগন ও এলাকার জনগণের জন্য সমাজে যাদের অবদান আছে তাদের জন্যই স্মরনসভা আয়োজন করে থাকে। তিনি এই সংগঠনের পক্ষ থেকে একটি স্মরনিকা প্রকাশের ঘোষণা দেন।

ফটোকার্ড বানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

কীর্তিমানের মৃত্যু নেই বেতাগী হাইস্কুলের প্রাক্তন দুই শিক্ষার্থীর স্মরনসভা কবি সোহরাব হাসান

আপডেট সময় : ১০:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬