ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দুরছড়িতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দিল ‘বড়দুরছড়ি শিক্ষা উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ’

রাঙ্গামাটি থেকে, মিঠুন চাকমা
  • আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​রাঙ্গামাটি থেকে, মিঠুন চাকমা : রাঙ্গামাটি জেলার বড়দুরছড়ি গ্রামের একঝাঁক তরুণ-তরুণীর উদ্যোগে আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বড়দুরছড়ি শিক্ষা উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ’। আত্মপ্রকাশের ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (রোববার) বড়দুরছড়ি সানন্দ বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে এই সম্মাননা ও সহায়তা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি পহেল চাকমা এবং দপ্তর সম্পাদক পরশ চাকমা।

​এ সময় সংগঠনের সভাপতি পহেল চাকমা বলেন, “‘বড়দুরছড়ি শিক্ষা উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। মূলত গ্রামের ভেতরে ও বাইরে বিভিন্ন পেশায় কর্মরত সদস্যদের অর্থায়নেই এই সংগঠন পরিচালিত হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হলো গ্রামের যুবসমাজকে মাদকমুক্ত রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিয়ে আসা। আমরা আশাবাদী, সবার সম্মিলিত প্রচেষ্টায় বড়দুরছড়ি গ্রাম একদিন একটি সুশিক্ষিত ও সমৃদ্ধ গ্রামে পরিণত হবে।”

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

​

ফটোকার্ড বানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

বড়দুরছড়িতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দিল ‘বড়দুরছড়ি শিক্ষা উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ’

আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬