সিএসএস উদ্যোগে মাদারীপুর জেলার কৃতি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা।
- আপডেট সময় : ১২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলায় কৃতি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে সিএসএস (Christian Service Society)-এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার মোট ২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর উপজেলার সম্মানিত শিক্ষা অফিসার *শরীফ মুহাম্মদ ইমারত হোসেন* অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার আব্দুল গফুর সরদার
অনুষ্ঠানে কৃতি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ প্রত্যেককে একটি সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করে। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আয়োজক প্রতিষ্ঠান সিএসএস দীর্ঘদিন ধরে দেশের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সকল কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।















