ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, তথ্য প্রাপ্তিতে বাধা এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’।

গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে সংসদে আলোচনার মাধ্যমে অবিলম্বে বিশেষ ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া ও সাধারণ সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা এই দাবিগুলো তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের অনিয়ম ও দুর্নীতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গিয়ে গণমাধ্যমকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের মুখে পড়ছেন।

সংগঠনটির পর্যবেক্ষণে উঠে আসা প্রধান তিনটি সংকট হলো:

• তথ্য প্রাপ্তিতে বাধা ও সেলফ-সেন্সরশিপ: সরকারি-বেসরকারি দপ্তর থেকে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহে সাংবাদিকদের অসহযোগিতা ও হয়রানির শিকার হতে হচ্ছে। প্রভাবশালী মহলের চাপে অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা অবাধ তথ্যপ্রবাহের অন্তরায়।

• শারীরিক ও আইনি নিরাপত্তাহীনতা: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও ডিজিটাল মাধ্যমে হেনস্তার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে অনলাইন গণমাধ্যমের কর্মীরা সাইবার হয়রানি ও আইনি জটিলতার শিকার হচ্ছেন।

• আর্থিক অনিশ্চয়তা ও অপসাংবাদিকতা: অনেক প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা না পাওয়া, ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়া এবং বিনা নোটিশে চাকরিচ্যুতির কারণে সাংবাদিকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তির অপতৎপরতায় মূলধারার ও অনলাইন সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এ পরিস্থিতি উত্তরণে জাতীয় সংসদে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি সুরক্ষাসংবলিত ৭ দফা দাবি জানিয়েছে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’:

১. বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের শারীরিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে অবিলম্বে কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং সাংবাদিকদের ওপর হামলাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা।

২. বিশেষ ট্রাইব্যুনাল ও মামলা প্রত্যাহার: সাংবাদিক নির্যাতন, হত্যা ও হয়রানির প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিতে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং পেশাগত কারণে দায়েরকৃত সব হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা।

৩. আইনি ও সাইবার সুরক্ষা: সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের পূর্বে প্রেস কাউন্সিল বা স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক যাচাই বাধ্যতামূলক করা এবং সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার রোধ করে গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ করা।

৪. তথ্য অধিকার ও হস্তক্ষেপ বন্ধ: তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সাংবাদিকদের পেশাগত কাজে সব ধরনের প্রশাসনিক, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বন্ধ করা।

৫. তথ্যসূত্রের (Source) গোপনীয়তা রক্ষা: অনুসন্ধানী সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকের সংগৃহীত তথ্যের উৎস বা সোর্সের পরিচয় গোপন রাখার বিষয়ে পূর্ণ আইনি সুরক্ষা প্রদান করা।

৬. আর্থিক নিরাপত্তা ও শ্রম অধিকার: অনলাইন ও প্রিন্টসহ সব গণমাধ্যমকর্মীর জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, ন্যায্য বেতন-ভাতা, নিয়োগপত্র, ঝুঁকি ভাতা, চিকিৎসা ও পেনশন সুবিধা নিশ্চিত করা এবং শ্রম আইন লঙ্ঘন করে বিনা নোটিশে চাকরিচ্যুতি বন্ধ করা।

৭. দায়িত্বকালীন ক্ষতিপূরণ: পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক আহত, পঙ্গু বা নিহত হলে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার পরিবারকে আজীবন উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও ভরণপোষণের আইনি বাধ্যবাধকতা তৈরি করা।

বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয় এবং রাষ্ট্রে অবিচার ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের কলম কখনো থামবে না।”
সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রতি বিশেষ আহ্বান জানান—যেন জাতীয় সংসদে বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করে অবিলম্বে একটি যুগোপযোগী ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬