উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইচ্ছা প্রকাশ করেন আজাদুর রহমান হাওলাদার।
- আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৬৩ বার পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা জেলার লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেছেন লালমোহন ওয়েস্টার্ন পাড়ার হাওলাদার বাড়ির কৃতি সন্তান লালমোহন উপজেলা জাসাস’র সভাপতি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান হাওলাদার।
যিনি ইতিপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণীর সকল পেশার মানুষের সাথে মিলে মিশে কাজ করেছেন। এবং লালমোহন উপজেলার ক্রীয়াঙ্গন কে খুব সুন্দর ভাবে ঢেলে সাজিয়েছেন। লালমোহন বাজার ব্যবসায়ীদের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে মিলে মিশে তাদের মন জয় করেছেন।
উপজেলার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক তরুণ সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছন। শিক্ষানুরাগী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে ইতোমধ্যে উপজেলা বাসীর আস্থা অর্জন করেছেন।
একজন ব্যবসায়ী ও মানব সেবক হিসেবে দীর্ঘদিন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছেন। লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন।
উপজেলার সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, তিনি একজন ভালো মনের মানুষ। তরুণ প্রজন্ম চায় এই উপজেলায় একজন শিক্ষিত, সৎ ও উদ্যোমী নেতৃত্ব আসুক। আমরা বিশ্বাস করি, মোঃ আজাদুর রহমান হাওলাদার সেই প্রত্যাশার প্রতীক হতে পারেন। পারিবারিকভাবেও তিনি সুনামের ধারক, তার বাবা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি এই উপজেলা কে একটি উন্নত, সচেতন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনাই হবে তার অঙ্গীকার।
তাই আসুন, দল-মত নির্বিশেষে একজন যোগ্য, সৎ ও পরিশ্রমী প্রার্থীকে সমর্থন করি।











