ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে আব্বাস চৌধুরী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক মাদারীপুর।
  • আপডেট সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে আব্বাস চৌধুরীকে কুপিয়ে হত্যা মামলার আসামি-দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন— ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের সোবাহান নপ্তির ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।

পরে গুরুতর আহত অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আব্বাসকে।পরে তিনি রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এবিষয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আব্বাস চৌধুরী হত্যার ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নাম মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আক্কেল নপ্তি ও সাদ্দাম নপ্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

মাদারীপুরে আব্বাস চৌধুরী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬