কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।।
- আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়িগঙ্গা নদীর বসিলা ঘাট এলাকা থেকে ৩ জন নাবিকসহ নিখোঁজ হওয়া ‘এমভি. হাসান হোসেন আনলোড ড্রেজার’ (রেজিস্ট্রেশন নম্বর: M-০১-১৬১২৪) মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর অপহৃত তিন নাবিক অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। তবে তাদের জিম্মি করে ড্রেজারটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা পুলিশকে জানিয়েছেন।
নাবিকদের বর্ণনা অনুযায়ী ঘটনার বিবরনে
ফিরে আসা নাবিকরা জানিয়েছেন, গত ১৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকার দিকে দুটি স্পিডবোটে করে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ড্রেজারে হানা দেয়। তারা নাবিকদের জিম্মি করে অস্ত্রের মুখে ড্রেজার থেকে জোরপূর্বক নামিয়ে নেয় এবং নৌকায় করে পার্শ্ববর্তী একটি নির্জন চরে নিয়ে গিয়ে দীর্ঘ সময় আটকে রাখে। ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করার পর দুর্বৃত্তরা তাদের ওই চরে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে কোনোমতে স্থানীয়দের সহায়তায় তারা ফিরে আসেন।
মালিকের মন্তব্য ও
ড্রেজারের মালিক মো: রুবেল মিয়া জানান, নাবিকরা ফিরে আসলেও তারা ড্রেজারটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারছেন না। তবে অপহরণকারীদের তৎপরতা দেখে এটি একটি সুপরিকল্পিত নৌ-ডাকাতি বলে তিনি ধারণা করছেন। তিনি আরও বলেন, ড্রেজারটি উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন।
পুলিশের তদন্ত কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, ফিরে আসা নাবিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন নতুন করে তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তকরণ এবং ড্রেজারটি উদ্ধারে বুড়িগঙ্গাসহ আশেপাশের নদী ও সম্ভাব্য চর এলাকাগুলোতে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।















