পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৩ আগস্ট
- আপডেট সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগস্ট।
পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ১৩ই আগস্ট এক সাংগঠনিক উন্নয়ন সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেস ক্লাব পিরোজপুর জেলা শাখার সভাপতি এস এম সরোয়ার হোসেন।
সংগঠন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।
এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের পিরোজপুর জেলা শাখার সভাপতি এস এম সরোয়ার হোসেন জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বাংলাদেশ প্রেস ক্লাব সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১৩ই অক্টোবরের সাংগঠনিক উন্নয়ন সভাটি পিরোজপুর জেলা শাখার প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত সভায় জেলা শাখার সকল কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।













