ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্রের ‘বাতিঘর’ হারিয়ে শোকস্তব্ধ চরফ্যাশনে চলছে কোরআন খতম ও দোয়া।।

মোঃমাহাবুবুর রহমান।।
  • আপডেট সময় : ০৩:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্রের ‘বাতিঘর’ হারিয়ে শোকস্তব্ধ চরফ্যাশনে চলছে কোরআন খতম ও দোয়া।।
গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি। মঙ্গলবার সকালে তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেত্রীকে হারিয়ে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে এক হৃদয়বিদারক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দেশনেত্রীর মৃত্যুতে চরফ্যাশন বিএনপি ৭ দিনের বিশেষ শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ে বিরামহীন কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন চলতে দেখা যায়।
শোক প্রকাশ করতে চরফ্যাশন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এ সময় নেতারা আবেগজড়িত কণ্ঠে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেত্রী। জেল-জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলা ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক হয়ে আমৃত্যু লড়াই চালিয়ে গেছেন।”
এ সময় চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন প্রতিবাদের সাহস ও আপসহীনতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন আমাদের গণতন্ত্রের বাতিঘর। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম যুগের পর যুগ মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই প্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :
রমজান সময়সূচি

আজ ২১ রমজান

সেহরির শেষ: ০৪:৫৬ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

Developed by Barishal Host

গণতন্ত্রের ‘বাতিঘর’ হারিয়ে শোকস্তব্ধ চরফ্যাশনে চলছে কোরআন খতম ও দোয়া।।

আপডেট সময় : ০৩:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫