মঠবাড়িয়ার দধিভাঙ্গা বাজারের হলতা নদীতে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
তথ্যচিত্রে মোঃ জসীমউদ্দিন।।
- আপডেট সময় : ০১:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫.৩০মিনিটের সময় তারিখ-০২/০৭/২০২৬,দধিভাঙ্গা বাজারের হলতা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরা দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন। তার নাম মাধুরী বেগম বয়স ৩৬ বছর তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তিনি বিভিন্ন সময় বের হয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। যে যা খাবার দিতেন তাই তিনি খেতেন। তার মরা দেহ সনাক্ত করেছেন তার আপন বড় ভাই। তার ভাইয়ের নাম আপন হাওলাদার। বোনের মরাদহের লাশ শনাক্ত করেছেন হাত দেখে। তার বড় ভাই আপন হাওলাদার, মাধুরীর পরিবারের তাদের কারো প্রতি কোন অভিযোগ নাই।














