১৯৫২ সালের রক্তের বিনিময়েই স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল: আমান উল্লাহ আমান।।
- আপডেট সময় : ১০:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৬৭ বার পড়া হয়েছে

১৯৫২ সালের রক্তের বিনিময়েই স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল: আমান উল্লাহ আমান।।
১৯৫২ সালের ভাষা শহিদ রফিক, সালাম, বরকত ও জব্বারের রক্তের বিনিময়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
আজ (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান। সেদিন ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। সেই চেতনার ধারাবাহিকতায় আমরা একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি। আজ সেই চেতনাকে ধারণ করেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে হবে।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন, যে গণতন্ত্র ও বাক-স্বাধীনতার জন্য মানুষ লড়াই করেছিল, বর্তমান সময়ে তা ভূলুণ্ঠিত। ভাষা দিবসের এই দিনে তিনি দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদনকালে আমান উল্লাহ আমানের সঙ্গে বিএনপির উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
















