৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কালকিনি শাখার উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭২ বার পড়া হয়েছে

৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কালকিনি শাখার উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত।
বি.এম. হানিফ,কালকিনি
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(৬ ফেব্রুয়ারি)সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে শেষ করে। এ সময় মাছ বাজারের বটতলা পথসভা করে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাফল্য কামনা সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন। স্বাগত র্যালি শেষে মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের ছাত্রশিবিরের সাবেক সভাপতি,পৌরসভার আমির ও মাদারীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম।















