মিরাজ তালুকদারের পাঁচখোলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা
- আপডেট সময় : ০৭:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

মিরাজ তালুকদারের পাঁচখোলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা
মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছেন মিরাজ তালুকদার।
বর্তমানে তিনি মাদারীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়। ইতোপূর্বে তিনি পাঁচখোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একজন সফল ও জনপ্রিয় সাবেক মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ড পর্যায়ে তাঁর এই জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা ইউনিয়ন পরিষদে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
এক সাক্ষাৎকারে মিরাজ তালুকদার জানান, পাঁচখোলা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সুশাসিত ও উন্নয়নমুখী ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও মুরুব্বিদের সার্বিক সহায়তা, দোয়া এবং নৈতিক সমর্থন কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, ওয়ার্ড মেম্বার হিসেবে পূর্বের অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্বের কারণে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মিরাজ তালুকদার ইতিমধ্যে সাধারণ মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছেন।















