ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা

বি.এম. হা‌নিফ,কাল‌কি‌নি থেকে।
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা

​কালকিনি,ডাসার থেকে। 

বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা এলাকায় (১৮ জুলাই) সকাল ৭.৩০ মি‌নি‌টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানাতে সমবেত হন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তিনি এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।
​পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।” তিনি নেতাকর্মীদের মানবিকতা, ন্যায়বিচার ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের মন জয় করার এবং আস্থা অর্জনের আহ্বান জানান।
​পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম ও ডাসার উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম।
​এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা এ সময় উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬