গলাচিপায় চলাচলের পথ নিয়ে বিরোধ, আদালতে মামলা

মিঠুন পাল, পটুয়াখালী থেকে।
  • আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে দীর্ঘদিনের একটি চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মামলার বাদী বিপাষ হাওলাদার অভিযোগ করেন, তাদের পরিবারের পূর্বপুরুষদের সময় থেকে ব্যবহৃত একমাত্র চলাচলের পথ দখল করে বিবাদী ননী হাং ঘর নির্মাণ করেছেন। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিকার চেয়ে তিনি ফৌজদারি কার্যবিধির ১৪৩ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পথটি বাদী পরিবারের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ওই পথকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এলাকাবাসীর দাবি, পথটি বন্ধ হয়ে যাওয়ায় বাদী পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বিবাদী ননী হাংয়ের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন, “আমাদের বাড়ির সামনের অংশ দিয়ে রাস্তা নেওয়া হলে ভবিষ্যতে নানা সমস্যা হবে। তাই আমরা আপত্তি জানিয়েছি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব।”
স্থানীয় সচেতন মহলের মতে, চলাচলের পথ নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা আদালতের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, মামলার বাদী বিপাষ হাওলাদার (পিতা: বিজেদ হাং) ও বিবাদী ননী হাং (পিতা: জম্মিন হাং)—উভয়েই গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানপট্টি গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

গলাচিপায় চলাচলের পথ নিয়ে বিরোধ, আদালতে মামলা

আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬