ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থাকতেই নির্বাচনে’: রেয়াজুল ইসলাম শহীদ

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর দুধখালী বড় কান্দি প্রাইমারি স্কুল মাঠে রেয়াজুল ইসলাম শহীদের মতবিনিময় ও প্রচারণা
​আসন্ন দুধখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের ভোটে নির্বাচিত হওঘয়ার প্রত্যাশায় ৯নং ওয়ার্ডের উত্তর দুধখালী বড় কান্দি প্রাইমারি স্কুল মাঠে এক মতবিনিময় ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান প্রার্থী রেয়াজুল ইসলাম শহীদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা চালান।​এ সময় চেয়ারম্যান প্রার্থী রেয়াজুল ইসলাম শহীদ বলেন “আজ উত্তর দুধখালী বড় কান্দি প্রাইমারি স্কুল মাঠে আপনারা যে ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে ছুটে এসেছেন, সেজন্য আমি ৯নং ওয়ার্ডসহ পুরো দুধখালী ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমি শুধু ক্ষমতার জন্য কিংবা চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে আসতে চাই না; আমি আপনাদের সুখ-দুঃখ, বিপদ-আপদ এবং ন্যায্য অধিকারের পাশে থাকতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা—তা হোক রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য কিংবা নাগরিক সেবা—সবার মতামত ও সহযোগিতায় পর্যায়ক্রমে সমাধান করতে চাই। আমি চেয়ারম্যান হলে আপনারাও সিদ্ধান্তের অংশীদার হবেন; দলমত-নির্বিশেষে একটি শান্তিপূর্ণ, সেবামুখী ও উন্নত দুধখালী গড়তে আসন্ন ইউপি নির্বাচনে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন হাওলাদার, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোহেল বেপারী, মানিক হাওলাদার, হান্নান হাওলাদার, ইসরাফিল হাওলাদার, ইমারত হোসেন ভদ্দর, দিলু হাওলাদার এবং বাচ্চু হাওলাদার।
​এ ছাড়াও ৯নং ওয়ার্ডসহ আশপাশের এলাকার বহু স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষী এই আয়োজনে উপস্থিত ছিলেন। স্থানীয়দের অংশগ্রহণে উত্তর দুধখালী বড় কান্দি প্রাইমারি স্কুল মাঠের এই মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে এলাকায় আলোচনা ও তৎপরতা বাড়তে দেখা যায়।

ফটোকার্ড বানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থাকতেই নির্বাচনে’: রেয়াজুল ইসলাম শহীদ

আপডেট সময় : ০৬:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬