মাদারীপুরে লামিয়া হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, সাংবাদিকের ওপর হামলা

মাদারীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে লামিয়া হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, সাংবাদিকের ওপর হামলা

মাদারীপুরে গৃহবধূ লামিয়া আক্তার হত্যার প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক ও এলাকাবাসী।

শুক্রবার (১৭) জুলাই সদর উপজেলার নতুন রাজারহাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে একদল দুষ্কৃতকারী লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে একটি জাতীয় দৈনিকের প্রতিনিধির ওপরও হামলা করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ভিডিও ধারণে বাধা দিয়ে সাংবাদিকের সঙ্গে টানাহেঁচড়া করে ভিডিও কেটে ফেলার জন্য ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে।

স্থানীয় সূত্র জানায়, ইতালি প্রবাসী আরিফ বেপারী ও তার পরিবারের নির্যাতনে ২০ বছর বয়সী লামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা এ মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচি চলাকালে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদারীপুর সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামের বাসিন্দা বাশার শেখের মেয়ে লামিয়া আক্তারকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন বলে পরিবারের অভিযোগ। পরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গত ১৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তার মায়ের কাছে মৃত্যুর আগে লামিয়া জানিয়েছেন তাকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ক্ষতিকর কিছু খাওয়ানো হয়েছিল।

এ ঘটনায় লামিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তারা অভিযোগ করেন, মৃত্যুর পর অভিযুক্ত স্বামী আরিফ বেপারী হাসপাতাল থেকে লামিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও হসপিটালের বিল পরিশোধ না করে পালিয়ে যান ঘটনাস্থল ত্যাগ করে।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজেদুল হক জানান, গৃহবধূ লামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। প্রধান অভিযুক্ত আরিফসহ অন্যান্য আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া মানববন্ধনে হামলার অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

মাদারীপুরে লামিয়া হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬