মাদারীপুর–২ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের বিশাল সমাবেশ
- আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

মাদারীপুর–২ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের বিশাল সমাবেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে মাদারীপুর–২ আসনে একটি বড় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকেলে ২ ফেব্রুয়ারি
মাদারীপুর শহরের লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবাহান বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা জরুরি। তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল সোবাহান।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমির মোকলেচুর রহমানসহ ১১ দলীয় ঐক্য জোটের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক নির্বাচন ও রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
















