ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের যৌথ উদ্যোগে কালকিনিতে ইউএনও সাইফ উল আরেফীনকে বিদায়ী সংবর্ধনা

বি.এম. হা‌নিফ,কাল‌কি‌নি থেকে।
  • আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের যৌথ উদ্যোগে
কালকিনিতে ইউএনও সাইফ উল আরেফীনকে বিদায়ী সংবর্ধনা

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন-এর বদলিজনিত বিদায় উপলক্ষে কালকিনিতে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায়ী সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
​বৃহস্প‌তিবার (২৭আগস্ট) দুপু‌রে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
​বিদায়বেলায় কালকিনি উপজেলার সার্বিক সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের ভূমিকার প্রশংসা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। একইসঙ্গে দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের কথা স্মরণ করা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনের হাতে যৌথ শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
​বিদায়ী বক্তব্যে ইউএনও সাইফ উল আরেফীন কালকিনিতে তাঁর মেয়াদের স্মৃতিচারণ করে বলেন, “কালকিনির সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে এখানকার সাংবাদিকসমাজ সর্বদা বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করে প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছে। সাংবাদিকদের এই ভালোবাসা ও সহযোগিতা আমার পেশাগত জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”
​সংবর্ধনা প্রদানকালে কালকিনি মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় জ্যেষ্ঠ এবং তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিদায়ী অতিথি তাঁর নতুন কর্মস্থলে যেন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সবাই তাঁর শুভকামনা জানান।
তাং ২৭/৮/২৬
কাল‌কি‌নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

[ramadan_somoysuci]

সাংবাদিকদের যৌথ উদ্যোগে কালকিনিতে ইউএনও সাইফ উল আরেফীনকে বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬